আধফালি চাঁদের মতো
দুই প্রান্তে সুতোর দুই মুখ বাঁধা
সম্পর্কের সুতো
এত জোরে দিয়ো না টান
ছিঁড়ে যেতে পারে
অপার, স্বর্ণলতা
প্রকারান্তরে, আমার বিষাদ মুখ
ক্ষয়ে ক্ষয়ে চলা জীবনের অসুখ
নেতিয়ে পড়তে পারে
আলতো ছোঁয়াই
পরম আদরে, গভীরে, আরও গভীরে
বেঁধে নাও পরান মুখ
জন্মের খোলস ছেড়ে, জন্মান্তরে
আগুন যেভাবে ছোটে
সাঁকো পাড় করে
ঝরিয়ো বৃষ্টিকণা
মাটি ভেদ করে, যক্ষের ধন
উঠে আসবে, সোনাদানা
এত রাজকীয় সুখ, চাই না
তোমাকেই শুধু চাই
প্রতিদিন যা হারাই, সাকার ও নিরাকার
তার ভেতরে
বেঁচে থাকার সান্ত্বনায়
ছিটেফোঁটা, ক্ষীরের অঙ্গার
Recent Posts
ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য বেঁচে গেলেন বরিস জনসন
September 14, 2026
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের
September 14, 2026
মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা
September 14, 2026