
আসন্ন এশিয়ান গেমস মেয়েদের ফুটবল ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দল। জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া এ ইভেন্টে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশের প্রতিটি ম্যাচ হবে ওসাকায়।
আসরে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষরা হল- নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং মিয়ানমার। বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নর্থ কোরিয়ার মেয়েদের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে আফঈদা খন্দকারেরা।
গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়বে মিয়ানমারের বিপক্ষে। অধিনায়ক মারিয়া মান্দার দল খেলবে ওসাকার নাগাই স্টেডিয়ামে। প্রতিটি খেলা হবে দুপুর ১টায়।
এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি:
১৪ সেপ্টেম্বর ২০২৬, নর্থ কোরিয়া | দুপুর ১:০০টা, নাগাই স্টেডিয়াম, ওসাকা।
১৭ সেপ্টেম্বর ২০২৬ সাউথ কোরিয়া | দুপুর ১:০০টা, নাগাই স্টেডিয়াম, ওসাকা।
২১ সেপ্টেম্বর ২০২৬ মিয়ানমার | দুপুর ১:০০টা, নাগাই স্টেডিয়াম, ওসাকা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…