‘প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত হয়েছি’

গান শেষে সংগীতশিল্পী ও কুশলীদের আবারও ধন্যবাদ দেন কবির বকুল। এ সময় তিনি ডেকে নেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে। তিনি বলেন, ‘অসম্ভব সুন্দর কিছু গান আমরা শুনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। আমাদের জন্য আপনারা আরও ভালো গান করে যাবেন, সেটাই প্রত্যাশা।’

গানের সঙ্গে সংগত করেন মিম ও অন্তরা (কোরাস), সুমন (ভোকাল ও বাঁশি), বুলেট (কি–বোর্ড) মিঠুন দে (বেজ গিটার), লিংকন (অ্যাকুয়াস্টিক গিটার), লিটন (ড্রামস ও তবলা), সজল (ঢোল)। এ ছাড়া আরও ছিলেন দস্তগীর, নদী–সেলিম ও আশিক (ওয়্যারলেস মাইক্রোফোন)। কাজের ফাঁকে কর্মীদের বিনোদনের জন্য প্রথম আলোর নিয়মিত আয়োজন মিউজিক@ডেস্ক এবার ছিল ১৬তম আয়োজন।

Scroll to Top