জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান – DesheBideshe



বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১ সেপ্টেম্বর – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বিএনপির মূল লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। এ উপলক্ষে তিনি দলের সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারেক রহমান বলেন, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি ৪৮ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দেশের মানুষের জন্য আনন্দ ও প্রেরণার। তিনি বাণীতে বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

তিনি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে অভিহিত করেন। তারেক রহমান আরও বলেন, বিগত দেড় দশকের শাসন শোষণের অবসানের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। বিএনপির নেতা কর্মীরা জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশসেবায় নিয়োজিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬

FAQ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কবে?

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর ২০২৬। দলটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান কী বলেছেন?

তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। পাশাপাশি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য তুলে ধরেছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা কে?

বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান। দলটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কী কর্মসূচি রয়েছে?

পতাকা উত্তোলন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

বিএনপির মূল লক্ষ্য কী বলে জানিয়েছেন তারেক রহমান?

তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বিএনপির লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

Scroll to Top