টেলএন্ডারদের বেশি স্ট্রাইক, মুশফিকের কৌশলের ব্যাখ্যা নাজমুলের

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেলএন্ডাররা দারুণ ব্যাটিং করেছেন। এরপরও মিচেল স্টার্কদের মতো বোলারদের বিপক্ষে টেলএন্ডারদের বেশি স্ট্রাইক দেওয়া—বিষয়টি কীভাবে দেখছেন নাজমুল?

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে নাজমুল বলেছেন, ‘আজকের খেলার পরিস্থিতি অনুযায়ী যারা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেছে তারা এই সিরিজে খুবই ভালো ব্যাটিং করেছে। গত সিরিজ থেকে তারা অবদান রাখা শুরু করেছে, এটা একটা ইতিবাচক দিক। মুশফিক ভাই ওদেরকে নিয়ে খেলছিলেন। আজকের যে পরিস্থিতি ছিল, একা আসলে কিছু করা সম্ভব ছিল না।’

Scroll to Top