রুনা খান যখন ‘জলপবন’-এর নিরালা, দেখুন তাঁর জুড়িহীন যত ‘র’ লুক

নতুন সিনেমা ‘জলপবন’-এ নিরালা চরিত্রের ফার্স্ট লুকে একেবারে ‘র’ রূপে মুগ্ধ করেছেন অভিনেত্রী রুনা খান। এটি পরিচালনা করছেন রাজন তালুকদার। ‘জলপবন’ মূলত একটি অপেক্ষার গল্প, যেখানে হাওর এলাকার প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন ও জীবনবোধ গভীরভাবে ফুটে উঠবে। আর তাঁর করা নিরালা চরিত্রটির লুক ডিজাইনের ক্ষেত্রে অথনেটিক হওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফার্স্ট লুক দেখে নিরাশ হন নি কেউ। সুনামগঞ্জের হাওরে শুটিং করার সময় শাড়ির লুকে দেখা দিয়েছেন এই ন্যাচারাল বিউটি। এমনিতেই এমন নো মেকআপ, বেয়ার স্কিন লুকে কিন্তু জুড়ি নেই তাঁর। পর্দায় তো বটেই, দিনযাপনে বা ভ্রমণে র লুকের বিভিন্ন ছবি শেয়ার করেন মাঝে মাঝেই এই আত্মবিশ্বাসী অভিনেত্রী। চলুন ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি রুনা খানের নানা পোশাকে এমন কিছু লুকে।

Scroll to Top