‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র | চ্যানেল আই অনলাইন

কন্নড় অভিনেতা যশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে চাঞ্চল্য তুঙ্গে। ছবির ঝলক প্রকাশের পর থেকেই আরও আগ্রহ বেড়েছে দর্শকের। এবার ছবির প্রাক্মুক্তি অনুষ্ঠানকে ঘিরে শনিবার (২২ আগস্ট) হায়দরাবাদে তৈরি হয় বিশৃঙ্খলা। বিপুল ভিড়ের মধ্যে আহত হলেন দুই ছাত্র।

মল্লা রেড্ডী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে যশকে দেখতে প্রচুর ছাত্রছাত্রী জড়ো হয়েছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, যশ মঞ্চে উঠে দর্শকের উদ্দেশে কথা বলার সময়ে খুঁটির উপরে উঠে পড়েন। যাতে তাকে দর্শক স্পষ্ট দেখতে পান, তাই তিনি খুঁটিতে উঠেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই সেটি হেলে পড়ে এবং ভিড়ের মধ্যে থাকা দুই তরুণের উপর গিয়ে পড়ে বলে জানা গেছে।

ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের সাহায্যে ছুটে আসেন উপস্থিত অনেকে। ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। আহত দুই পড়ুয়াকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার আগে কয়েকজন যুবককে সাউন্ড সিস্টেমের খুঁটির উপরে উঠতে দেখে সতর্ক করেছিলেন যশ। তাকে বলতে শোনা যায়, “সাবধানে! ওখানে ঠিক আছ তো তোমরা? দয়া করে দেখো সকলে। পড়ুয়ারা নীচে নেমে এসো।” পরে তিনি বার বার জানতে চান, পড়ুয়ারা নিরাপদে আছেন কি না।

হায়দরাবাদের এই অনুষ্ঠানে যশ ছাড়াও উপস্থিত ছিলেন কিয়ারা আদভাণী, হুমা কুরেশী এবং রুক্মিণী বসন্ত। তবে নয়নতারা এবং তারা সুতারিয়া এই দিনের অনুষ্ঠানে আসেননি। অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত যশের তরফে কোন বিবৃতি বা প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

 

 

Scroll to Top