রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। অলি আহমদ বলেছেন, জনগণের পাশে থাকতে চান তিনি। জামায়াতের আমির বলেছেন, দেশের কল্যাণে যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে।



