মস্কোর অভিজাত রেস্তোরাঁয় বোমা হামলা: হামলাকারী নারীসহ ৩ জন নিহত, আহত ২১ – DesheBideshe

মস্কোর অভিজাত রেস্তোরাঁয় বোমা হামলা: হামলাকারী নারীসহ ৩ জন নিহত, আহত ২১ – DesheBideshe


মস্কোর অভিজাত রেস্তোরাঁয় বোমা হামলা: হামলাকারী নারীসহ ৩ জন নিহত, আহত ২১ – DesheBideshe

মস্কো, ২ আগস্ট – রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁর সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হামলাকারী নারীসহ অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে মস্কোর কুদ্রিন্সকায়া স্কয়ারের একটি আকাশচুম্বী ভবনে অবস্থিত বালত্সি রোসসি নামক রেস্তোরাঁটির সামনে এই বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, এক অজ্ঞাত নারী রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। এতে ওই নারী, একজন নিরাপত্তা রক্ষী এবং এক গ্রাহক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও রিয়া এই তথ্য নিশ্চিত করেছে।

রুশ সংবাদমাধ্যম কোমারসান্তের প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটির বারান্দায় থাকা অতিথিদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, বোমাটি দূর থেকে নিয়ন্ত্রণ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ওই নারী হয়তো তার কাছে থাকা বোমার বিষয়টি জানতেন না।

হামলার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

এনএন/ ২ আগস্ট ২০২৬



Scroll to Top