মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার

মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার

স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করার পর ৪৪ বছর বয়সে মারা গেছেন সাবেক স্প্যানিশ ফুটবলার বোরহা ফেরার। খবর গোল ডটকমের।

রিয়াল মাদ্রিদে

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটির প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ২০০২-০৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলেছিলেন ফেরার। ক্লাব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্য, সতীর্থ ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।News

রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, এর সভাপতি এবং পরিচালনা পর্ষদ ২০০২-০৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার খেলোয়াড় বোরহা ফেরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।’

আরও বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ তার পরিবারের সদস্য, সাবেক সতীর্থ ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। বোরহা ফেরার ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

ফেরার স্পেনের নিম্নস্তরের বিভিন্ন ক্লাবে খেলেছেন। এর মধ্যে জেরেজসহ একাধিক দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘদিনের স্বাস্থ্যগত সমস্যার কারণে ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হন এই ফুটবলার।

তার মৃত্যুর খবরে স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাব, সাবেক খেলোয়াড় এবং ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। অল্প বয়সেই তার চলে যাওয়াকে স্প্যানিশ ফুটবলের জন্য একটি বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন অনেকে।

Scroll to Top