শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা | চ্যানেল আই অনলাইন

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে দারুণ একটি ম্যাচ খেলেছেন সম্প্রতি বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয়। তার শেষ ওভারের চারটি ছক্কায় তার দল বড় আগে ব্যাট করে বড় সংগ্রহ তুলেছিল জাফনা কিংস। পরে সাকিব আল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা জয় তুলেছে ১৯ রানে। এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জাফনা।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় কলম্বো ক্যাপস। আগে ব্যাট করা জাফনা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে, জাফনা জয় পায় ১৯ রানে।

জাফনার ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৬৫ বলে ৯৫ রান করে আউট হন। তার ইনিংসে ১২টি চার ও তিনটি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার কামিল মিশারা। শেষ ওভারে চারটি ছক্কা মেরে তৃতীয় সর্বোচ্চ ৩১ রান করেন তাওহীদ হৃদয়।

কলম্বো ক্যাপসের জিমি নিশায় সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি উইকেট নেন মুজিব উর রহমান।

বড় লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় কলম্বো। সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার সাদিরা সামারাবিক্রমা। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক কামিন্দু মেন্ডিস। এছাড়া ২৬ রান আসে মিলান রথনায়েকের থেকে।

জাফনার দিলশান মাদুশঙ্কা নেন সর্বোচ্চ ৩টি উইকেট। ২টি উইকেট নেন লিজাড উইলিয়ামস। এছাড়া একটি করে উইকেট নেন মো. সিরাজ, ট্রাভিন ম্যাথিউ এবং দুনিথ ভেল্লালেগে।

Scroll to Top