ফ্রান্স ও স্পেনে দাবানল: নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ২ লাখ ২৫ হাজার মানুষকে

ফ্রান্স ও স্পেনে দাবানল: নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ২ লাখ ২৫ হাজার মানুষকে

মাদ্রিদের পশ্চিমে জ্বলতে থাকা তিনটি বড় দাবানলের মধ্যে দুটি একীভূত হয়ে আরও বড় আকার ধারণ করেছে। এতে রাজধানীসংলগ্ন একটি শহরও হুমকির মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, মে মাস থেকে ইউরোপের কয়েকটি অঞ্চল অন্তত দুটি তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দেখা দেওয়া দীর্ঘস্থায়ী খরা এ বছর দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন।

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য স্কুল ও জিমনেসিয়ামে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অনেকেই জানেন না, ফিরে গিয়ে তাঁরা তাঁদের বাড়িঘর অক্ষত পাবেন কি না।

ক্যাপ ফেরের বাসিন্দা ৯০ বছর বয়সী মারিয়া লালানকে আশ্রয় দেওয়া হয়েছে একটি জিমনেসিয়ামে। তাড়াহুড়া করে বের হওয়ার সময় তিনি তাঁর চশমা ও শ্রবণযন্ত্রও সঙ্গে নিতে পারেননি।

মারিয়া বলেন, ‘আমার হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও চোখে সমস্যা আছে। জানি না, এই পরিস্থিতি কত দিন চলবে। আমার বাড়ির কী অবস্থা, সেটাও জানি না। পুড়ে গেছে কি না, সেটাও জানি না।’

Scroll to Top