
ঢাকা, ২৩ জুলাই – আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান যে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এবং এটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ব্রিকসের সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও বাংলাদেশের সাথে বিদ্যমান সুসম্পর্কের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার জন্য এই সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২৩ জুলাই ২০২৬





