মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার – DesheBideshe

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার – DesheBideshe


মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার – DesheBideshe

তেহরান, ২২ জুলাই – মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে এশিয়ার বাজারে বুধবার জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে,

বুধবার লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২.০৯ ডলারে পৌঁছেছে। এটি গত ১১ জুনের পর তেলের সর্বোচ্চ দামের রেকর্ড। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই এর দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫.২৩ ডলারে উন্নীত হয়েছে।

মঙ্গলবার ইরান মধ্যপ্রাচ্যে তার হামলার মাত্রা আরও বৃদ্ধি করার ঘোষণা দেয়। তেহরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালী অতিক্রমের সময় নির্দেশনা অমান্য করার অভিযোগে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে।

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কৌশলগত চাপের অংশ হিসেবে হরমুজ প্রণালী অবরোধের হুমকি দিয়ে আসছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

এস এম/ ২২ জুলাই ২০২৬



Scroll to Top