বার্সার ব্যাজে করাত চলল প্যারিসীয় কায়দায়, ভুলের আক্ষেপ ফ্লিকের

বার্সার ব্যাজে করাত চলল প্যারিসীয় কায়দায়, ভুলের আক্ষেপ ফ্লিকের

ম্যাচ শেষে ফ্লিকের কথায়ও সেটাই ফুটে উঠল, ‘আমরা অনেক ভুল করেছি। বিশেষ করে বল দখলে, সহজে বল হারিয়েছি…এটা বুঝতে হবে যে খেলোয়াড়রা তরতাজা নেই বলেই ভুল হয়েছে। গত কয়েক সপ্তাহে তাদের যা করতে হয়েছে সেটা অবিশ্বাস্য। তাদের মানসিকতার প্রশংসা করি।’

সর্বশেষ ১১ দিনে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চারটি ম্যাচ খেলেছে বার্সা। দুর্দান্ত ফর্মেও ছিল। আর এ কারণেই এই ম্যাচটিকে বলা হচ্ছিল ইউরোপে সময়ের সেরা দুই ক্লাবের লড়াই। পিএসজি সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী। আর বার্সা এ মৌসুমে প্রথম ১১ ম্যাচই জয়ের পথে করেছে ৪৮ গোল।

Scroll to Top