সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের রোববারের কার্যসূচি ও অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়। শোক প্রস্তাব এনে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছে জাতীয় সংসদ। সংসদ সদস্যরা বলেছেন, জাতি এক মহান রাজনীতিক, আইনঅজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে।




