একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজীবন, শিক্ষার্থীদের সংগ্রাম, গণরুমের তিক্ত অভিজ্ঞতা আর শিক্ষাঙ্গনের বাস্তবতা এসব নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। মুক্তির আগেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানো সিনেমাটি এবার দর্শকদের নতুন করে আলোচনায় এসেছে BUFT সিনেফ্রেম ফেস্ট ২০২৬ এ।
প্রথমবারের মতো BUFT ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সিনেফ্রেম ফেস্ট ২০২৬। উৎসবে প্রদর্শিত হয়েছে তিনটি চলচ্চিত্র- বনলতা এক্সপ্রেস, উৎসব এবং ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। তবে দর্শক, বিশেষ করে শিক্ষিকা ও শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ঘিরে। প্রদর্শনী শেষে অনেকেই সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং বাস্তবধর্মী উপস্থাপনার প্রশংসা করেন।


