বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যটকদের অবকাশ ও বিনোদনের জন্য ভ্রমণ ভিসা চালু করলো সৌদি আরব। পর্যটকদের আকৃষ্ট করতে সহজ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ নামের একটি প্রকল্প শুরু করেছে দেশটি। পাইলট প্রকল্প আকারে সৌদি ট্যুরিজম অথরিটি-এসটিএ মঙ্গলবার থেকে এই ভিসা চালু করেছে।