দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ কুলসুমা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে তিনটায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের স্বজনপুকুর এলাকায়
এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মানিক খুন্তি দিয়ে তার স্ত্রী কুলসুমাকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে নিতহ হন। পরে স্থানীয়রা তাকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত স্বামী মানিককে আটক করে আদালতে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার এস আই আশিক জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Scroll to Top