মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ | চ্যানেল আই অনলাইন

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ | চ্যানেল আই অনলাইন

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একসময় সতীর্থ ছিলেন কার্লোস তেভেজ। অবসর নেয়ার পর ক্লাবের হয়ে কোচিং করাচ্ছেন আলবিসেলেস্তে তারকা ফরোয়ার্ড। বিশ্বকাপের সময় মেসিকে নিয়ে আরেকটি গল্প শোনালেন তিনি। 

মেসিকে নিয়ে তেভেজ বলেছেন, ‘আমরা, বিশেষত সতীর্থরা, সবসময়ই মেসির দ্বারা মুগ্ধ থাকতাম। তবে দেখুন, আমরা আর্জেন্টাইনরা সবাই মিলে এটির আনন্দ উপভোগ করছি, ঠিক যেমন অন্যরা করছে। কারণ মেসিকে নিয়ে কেবল আর্জেন্টাইনরাই যে মাতোয়ারা হয়ে উঠেছে তা নয়, পুরোবিশ্বই তাকে নিয়ে মেতে উঠেছে।’

‘আমরা আর্জেন্টাইনরা নিজেদের ভাগ্যবান মনে করি যে, আমরা প্রথমে ম্যারাডোনা এবং পরে মেসিকে পেয়েছি। আপনাদের বা ব্রাজিলের কাছে পেলে এবং অন্যান্য অনেক মহাতারকা যেমন, আমাদের কাছে ম্যারাডোনা ও মেসি ঠিক তেমনই, অতুলনীয় ও অনন্য।’

নিজের দেশ আর্জেন্টিনাকে নিয়ে তেভেজ বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই দলটি অত্যন্ত শক্তিশালী। আমার মনে হয়, জাতীয় দলে নতুন আসা খেলোয়াড়রা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’

‘দলের সাথে নতুনদের জন্য এটি একটি বড় সুবিধা। কারণ দলটি গত বিশ্বকাপ এবং গত দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে। আশা করি, তারা এই সুযোগটি কাজে লাগাতে পারবে।’

Scroll to Top