বালোগানের লাল কার্ড প্রত্যাহারে ট্রাম্পের হস্তক্ষেপ চান মার্কিন সমর্থকরা – DesheBideshe

বালোগানের লাল কার্ড প্রত্যাহারে ট্রাম্পের হস্তক্ষেপ চান মার্কিন সমর্থকরা – DesheBideshe


বালোগানের লাল কার্ড প্রত্যাহারে ট্রাম্পের হস্তক্ষেপ চান মার্কিন সমর্থকরা – DesheBideshe

ওয়াশিংটন, ৩ জুলাই – বসনিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তবে এই জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে দলের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের দেখা বিতর্কিত লাল কার্ড। মাঠের লড়াই শেষ হলেও বালোগানের এই বহিষ্কারাদেশ নিয়ে এখন সরগরম আমেরিকার ফুটবল অঙ্গন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষুব্ধ সমর্থকরা এখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

ম্যাচের প্রথমার্ধেই দারুণ এক গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন বালোগান। আসরে এটি ছিল তার তৃতীয় গোল। তবে ম্যাচের ৬১তম মিনিটে বল দখলের লড়াইয়ে বসনিয়ার মুহারেমোভিচকে পেছন থেকে ট্যাকল করেন তিনি। রেফারি ভিএআরের সহায়তা নিয়ে ৬৪তম মিনিটে তাকে সরাসরি লাল কার্ড দেখান।

ফিফার নিয়মানুযায়ী সরাসরি লাল কার্ডের কারণে পরবর্তী ম্যাচে তার অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেও ফিফার কঠোর বিধিনিষেধের কারণে কিছুই করার নেই।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা অদ্ভুত এক প্রচারণা শুরু করেছেন। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতাকে কাজে লাগিয়ে এই লাল কার্ড বাতিলের দাবি তুলছেন তারা। এমনকি কেউ কেউ রসিকতা করে বালোগানের জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমার আবেদনও জানিয়েছেন।

পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্র ফুটবল দল দারুণ ছন্দে থাকলেও ট্রাম্পকে এখনো গ্যালারিতে দেখা যায়নি। নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে তিনি মাঠ থেকে দূরে থাকলেও তার নাম এখন ফুটবলারদের ভাগ্যের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।

এনএন/ ৩ জুলাই ২০২৬



Scroll to Top