ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স | চ্যানেল আই অনলাইন

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স | চ্যানেল আই অনলাইন

ব্যাংককের একটি হোটেলে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স হয়েছে। কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশ সেরা ৮২ জন রিটেইলার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশন্স ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণ শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, তাদের রিটেইলাররা দক্ষতার সঙ্গে দেশের প্রতিটি প্রান্তে আকিজের পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছেন।

Scroll to Top