কোন লক্ষণগুলোতে সতর্ক হবেন
নিউমোনিয়ার সাধারণ লক্ষণগুলো হলো জ্বর বা কাঁপুনি; কাশি, কখনো কফসহ; শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া; বুকব্যথা, বিশেষ করে শ্বাস নেওয়া বা কাশির সময়; অতিরিক্ত দুর্বলতা ও অবসাদ; ক্ষুধামান্দ্য; অস্বাভাবিক আচরণ।
কখন হাসপাতালে যেতে হবে
শ্বাস নিতে খুব কষ্ট, ঠোঁট বা মুখ নীলচে হয়ে যাওয়া, অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা বিভ্রান্তি, তীব্র বুকব্যথা, বারবার বমি, পানিশূন্যতা অথবা রক্তে শর্করার মাত্রা খুব বেশি ওঠানামা করলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
বিশেষ করে বয়স্ক ডায়াবেটিস রোগী বা হৃদ্রোগ, কিডনির রোগে আক্রান্ত থাকলে চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়।