সংসদে সব বিদেশি চুক্তি উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার – DesheBideshe

সংসদে সব বিদেশি চুক্তি উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার – DesheBideshe


সংসদে সব বিদেশি চুক্তি উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার – DesheBideshe

ঢাকা, ২৭ জুন – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিদেশের সঙ্গে সম্পাদিত সকল মৌলিক চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সংসদই হবে সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।

শনিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে চাই এবং এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, চুক্তিগুলো সংসদে পেশ করা হলে জনপ্রতিনিধিরা তা বিশ্লেষণ করার সুযোগ পাবেন। এটি সরকার ও জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করবে।

দেশের বাণিজ্য ঘাটতি কমানোর গুরুত্বারোপ করে তিনি তৈরি পোশাক শিল্প ও জনশক্তি রপ্তানি খাতকে আরও বহুমুখী করার ওপর জোর দেন। এ সময় তিনি সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

দেশের স্বার্থকে সবার উপরে রেখে রাজনীতিতে একটি গঠনমূলক সংস্কৃতি গড়ে তোলার জন্য তিনি সরকারি ও বিরোধী উভয় দলের প্রতি আহ্বান জানান।

এনএন/ ২৭ জুন ২০২৬



Scroll to Top