ট্রাম্পের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের মন্ত্রী বেন-গভির – DesheBideshe

ট্রাম্পের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের মন্ত্রী বেন-গভির – DesheBideshe


ট্রাম্পের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের মন্ত্রী বেন-গভির – DesheBideshe

তেল আবিব, ১৫ জুন – ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ওয়াশিংটনে নয় বরং জেরুজালেমেই নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার প্রেক্ষাপটে ইসরায়েলকে বেশ কিছু শর্ত মেনে চলার কথা বলা হচ্ছে। এসব শর্তের মধ্যে রয়েছে লেবাননে সামরিক অভিযান বন্ধ করা এবং সেখান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করা। তবে কট্টর ডানপন্থী এই মন্ত্রী স্পষ্ট করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়।

তার মতে ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং এটি কোনো বানানা রিপাবলিক নয়। বেন-গভির তার বিবৃতিতে উল্লেখ করেন যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং ইহুদি জনগণের নিরাপত্তার প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

তিনি বলেন অতীতে বিভিন্ন আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়েছে। তিনি উদাহরণ হিসেবে অসলো চুক্তি এবং ২০০৬ সালের লেবানন চুক্তির কথা উল্লেখ করেন। তার দাবি যখনই ইসরায়েল নিরাপত্তার বিনিময়ে আপস করেছে তখনই চড়া মূল্য দিতে হয়েছে।

এদিকে লেবাননে হামলা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় অবস্থান এবং ইসরায়েলের এমন কঠোর মনোভাবের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বৈরুতে হামলার ঘটনায় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছিলেন।

এস এম/ ১৫ জুন ২০২৬



Scroll to Top