আগামী ৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ| কৃষিতে সরকারের বিনিয়োগ বিষয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে আশার কথাটি জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ| পচনশীল সবজি এবং ফসল সংরক্ষণে দেশব্যাপী ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী| কৃষিতে ভর্তুকির অপচয় কমাতে উপকারভোগী নির্বাচনে দক্ষ হওয়ার পরামর্শ দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম|


