ভারতে বিশ্বকাপ সম্প্রচারে চরম অব্যবস্থা, দর্শকদের তীব্র ক্ষোভ – DesheBideshe

ভারতে বিশ্বকাপ সম্প্রচারে চরম অব্যবস্থা, দর্শকদের তীব্র ক্ষোভ – DesheBideshe


ভারতে বিশ্বকাপ সম্প্রচারে চরম অব্যবস্থা, দর্শকদের তীব্র ক্ষোভ – DesheBideshe

নয়া দিল্লি, ১২ জুন – ভারতে দীর্ঘ প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব জি গোষ্ঠীর হাতে গেলেও প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই চরম অব্যবস্থার শিকার হলেন দর্শকরা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দেখার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছেন ফুটবলপ্রেমীরা।

কোটি কোটি টাকার বিনিময়ে স্বত্ব কেনা সংস্থার এমন অপেশাদার আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে বিশ্বমঞ্চের এত বড় একটি টুর্নামেন্ট সম্প্রচারের ন্যূনতম পরিকাঠামো কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল কি না তা নিয়ে।

খেলা দেখার জন্য গ্রাহকদের পকেট থেকে অন্তত ৭৯৯ টাকা খসিয়ে নেওয়া হলেও বিনিময়ে মিলেছে অত্যন্ত নিম্নমানের অভিজ্ঞতা। বৃহস্পতিবার মাঝরাতে ম্যাচটি শুরু হওয়ার পর থেকেই বারবার লাইভ স্ট্রিমিং থমকে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভিডিওর মানও ছিল বেশ খারাপ এবং লাগাতার বাফারিং হওয়ায় ফুটবলপাগল মানুষের আনন্দ বিষাদে পরিণত হয়। এছাড়া প্রতিযোগিতা শুরুর আগের দিন গ্রাহকদের না জানিয়ে নিয়ম পরিবর্তনের অভিযোগও উঠেছে।

শুরুতে একটি প্যাকেজে তিনটি ডিভাইসে খেলা দেখার সুযোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা কমিয়ে মাত্র একটি করা হয়। কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্তে সাধারণ মানুষ নিজেদের প্রতারিত বোধ করছেন।

এস এম/ ১২ জুন ২০২৬



Scroll to Top