বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত? | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত? | চ্যানেল আই অনলাইন

ল্যাটিন পপ কুইন শাকিরা মানেই স্টেজে আগুনঝরা প্রদর্শনী আর ফ্যাশনে নতুন ট্রেন্ড। গায়কীর পাশাপাশি তার লাইফস্টাইল ও ফ্যাশন সেন্স সবসময় আলোচনার কেন্দ্রে। মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তার পায়ে দেখা গেছে চমৎকার সাদা স্নিকার্স, যা নিয়ে ফ্যাশন দুনিয়ায় তুমুল চর্চা চলছে। সাধারণ ডিজাইনের মনে হলেও এই জুতো জোড়ার দাম শুনলে চোখ কপালে ওঠার অবস্থা হবে!

শাকিরা যে জুতো পরেছিলেন, সেটি মূলত আন্তর্জাতিক বিখ্যাত ব্র্যান্ড আরওয়ানথ্রি-এর ‘Riot Leather High Top’ সাদা প্ল্যাটফর্ম স্নিকার্স। ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষের দিকে থাকা এই জুতোর অফিসিয়াল রিটেইল দাম ১,৪৯৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়ায় ১ লক্ষ ৮০ হাজার টাকার মতো।

ফ্যাশন বোদ্ধাদের মতে, হাই-কোয়ালিটি লেদার ম্যাটেরিয়াল এবং আরামদায়ক প্ল্যাটফর্ম সোলের কারণে জুতোটি যেমন স্টাইলিশ, তেমনই আরামদায়ক। তার এই কেডস বা জুতোয় ১.৫ ইঞ্চির প্ল্যাটফর্ম এবং ১.৭৫ ইঞ্চির হিল ছিল। পপ কুইন শাকিরা নিজে এটি পরায় বিশ্বজুড়ে চাহিদা এখন তুঙ্গে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শাকিরা এবং বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন।

Scroll to Top