কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয় | চ্যানেল আই অনলাইন

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয় | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে গড়ানো গ্রেটেস্ট শো অন আর্থ বা ফিফা বিশ্বকাপের মহোৎসবে জড়াল বাংলাদেশের নাম। কানাডার টরেন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। সেখানে ভিন্নভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তিনি।

শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে উদ্বোধনীতে নোরা ফাতেহির নতুন গানে সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং সঞ্জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল সঞ্জয়ের সেই পারফরম্যান্সের মুহূর্ত।

সঞ্জয়ের পরিহিত বিশেষ পোশাকে দেখা মিলেছে বাংলাদেশ প্রতিচ্ছবি। তার পোশাকের ডান হাতে অংশ বিশেষভাবে সাজানো ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকা দিয়ে।

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারেটায় শুরু হওয়া জমকালো আয়োজনে সঞ্জয় ও নোরা ফাতেহিদের পাশাপাশি মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা। এছাড়া জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। বৈচিত্র্যময় এই শিল্পীরা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেন বিশ্বমঞ্চে।

Scroll to Top