যুব উন্নয়ন অধিদপ্তরে ৪ প্রশিক্ষণ, ৬ মাসের কোর্সে ভর্তি শুরু ১ জুলাই

যুব উন্নয়ন অধিদপ্তরে ৪ প্রশিক্ষণ, ৬ মাসের কোর্সে ভর্তি শুরু ১ জুলাই

সব কোর্সের জন্য আবেদনকারী ব্যক্তিদের ২৮ থেকে ৩০ জুনের মধ্যে নিজ নিজ জেলা কার্যালয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

আবেদনকারীদের অনলাইনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ব্যবস্থাপনা পোর্টাল /-এ আবেদন করতে হবে।

দূরবর্তী এলাকার যুবকদের সুবিধার্থে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণকেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইন আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র এবং সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Scroll to Top