প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে কর-শুল্ক ছাড় বহাল রাখার প্রস্তাব | চ্যানেল আই অনলাইন

প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে কর-শুল্ক ছাড় বহাল রাখার প্রস্তাব | চ্যানেল আই অনলাইন

দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পের বিকাশে বিদ্যমান কর–শুল্ক সুবিধা আরও চার বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ (১১ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস উৎপাদন খাতে কর ও শুল্ক অব্যাহতির সুবিধা ২০৩০ সালের জুন পর্যন্ত বহাল থাকছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Scroll to Top