লাইসেন্স বাতিলের লক্ষ্য নিয়ে আদ-দ্বীন হাসপাতালকে দেওয়া কারণ দর্শাও নোটিশকে বেআইনি বলেছেন আইনজীবী শিশির মনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রোববার বিকেলের মধ্যে কারণ দর্শাও নোটিসের জবাব পাওয়া না গেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।




