বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই। বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন, মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, লালমনিরহাটে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা চালানো হয়। তবে, বিজিবি’র বাধার মুখে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা।



