কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসের ধাক্কায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় রতনপুর এলাকায় শাহ আলী সুপার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের উদ্ধার এবং পরিচয় শনাক্ত করতে হাইওয়ে পুলিশের একটি দল কাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি উল্টোপথে চলছিল বলে তিনি জানান। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে বলেও উল্লেখ করেন ওসি।

এর আগে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এদিন মোট পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Scroll to Top