আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ | চ্যানেল আই অনলাইন

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ | চ্যানেল আই অনলাইন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

এর আগে, ১ জুন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। সেসময় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে মোট রিজার্ভ প্রায় ৫৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ প্রায় ৫৩ মিলিয়ন ডলার বেড়েছে।

প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির ধারাবাহিকতায় রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। এদিকে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসীরা দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মোট ৩ হাজার ২৭৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

Scroll to Top