চলচ্চিত্রজগতের কিছু গল্প ক্যামেরায় নয়, ভাগ্যে লেখা হয়। চিত্রনাট্য একই থাকে, কিন্তু বদলে যায় চরিত্র। যাঁকে আমরা পোস্টারে দেখার কথা ভাবি, তিনি কখনো ইতিহাসের পাতায় পিছিয়ে পড়েন, আর তাঁর জায়গায় অন্য কেউ এসে দাঁড়ান সেই ফ্রেমে। কখনো নির্মাতাদের সিদ্ধান্তে, আবার কখনো তারকারাই প্রজেক্ট থেকে সরে যান। এই মুহূর্তে রণবীর সিংয়ের ‘ডন ৩’ ছাড়ার খবর নিয়ে বলিউডে তুমুল আলোচনা চলছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) তাঁর বিরুদ্ধে নন-কোঅপারেশন নোটিশও জারি করেছে। এই আবহে জেনে নেওয়া যাক, এমন কিছু তারকার কথা, যাঁরা শেষ মুহূর্তে সিনেমা ছেড়েছেন বা যাঁদের ছবির বাইরে করে দেওয়া হয়েছিল।



