ইবোলার দ্রুত বিস্তারে এমএসএফের উদ্বেগ, ডিআর কঙ্গোতে ২৪৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ইবোলার দ্রুত বিস্তারে এমএসএফের উদ্বেগ, ডিআর কঙ্গোতে ২৪৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার দ্রুত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসা দাতব্য সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, প্রাদুর্ভাব ঘোষণার মাত্র দুই সপ্তাহের মধ্যে ১ হাজারের বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ২শ’৪৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

এমএসএফের উপ-পরিচালক ড. অ্যালান গনজালেস বলেন, এত অল্প সময়ে এত বেশি রোগী শনাক্ত হওয়ার নজির আগে দেখা যায়নি।

পরিস্থিতি পর্যালোচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশ সফর করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আধানম গেব্রেয়াসুস। তিনি রোগ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি সতর্ক করে বলেছেন, ইবোলায় মৃত ব্যক্তির দেহ স্পর্শের মতো কিছু সামাজিক রীতি সংক্রমণ আরও বাড়াতে পারে।

Scroll to Top