হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩ | চ্যানেল আই অনলাইন

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে ঢাকায় তিন শিশু, সিলেটে দুই শিশু, চট্টগ্রামে এক শিশু এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। ফলে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় ৫৫ হাজার ৭০৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ হাজার ৫০ শিশু। এছাড়া একই সময় দেশে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Scroll to Top