মারজুক লিখলেন ‘ব্যাচেলর গীতি’! | চ্যানেল আই অনলাইন

মারজুক লিখলেন ‘ব্যাচেলর গীতি’! | চ্যানেল আই অনলাইন

একসময় নিয়মিত গান লিখেছেন মারজুক রাসেল। জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর, হাবীবের মত শিল্পীরা মারজুকের লেখা বহু গান গেয়েছেন। গত কয়েক বছর ধরে তুলনামূলক কম গান লেখেন মারজুর রাসেল। প্রায় সাত বছর পর তিনি নতুন গান লিখলেন।

মারজুক রাসেল অভিনীত কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এর চ্যাপ্টার ১২-তে রয়েছে ব্যাচেলর গীতি নামে একটি গান। আর এই গানটি লিখেছেন মারজুক রাসেল নিজেই। জোহান আলমগীরের কণ্ঠে গানটির মিউজিক করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

ব্যাচেলর পয়েন্টের এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর ‘ব্যাচেলর গীতি’ মারজুক ভাইয়ের লেখা পূর্ণাঙ্গ গান। যেহেতু উনি লেখক মানুষ, টুকটাক অনেক কিছুই লিখেছেন। কিন্তু এটাই সাত বছর পর তার লেখা পূর্ণাঙ্গ গান

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ শুরু হওয়ার পর অমি ভাই চাইতেন মারজুক ভাই অভিনয়ের পাশাপাশি কিছু লিখুন। সেটারই প্রয়াস হচ্ছে ব্যাচেলর গীতি। মারজুক ভাই এই গানটি ব্যাচেলর পয়েন্টের ব্যাচেলরদের নিয়েই লিখেছেন।

চ্যাপ্টার ১২-তে ব্যাচেলরদের নেপাল ট্রিপ দেখানো হয়েছে। এটার জন্য ভিন্ন এক আয়োজনে নেপালের নানা লোকেশনে শুট করা হয়েছে ‘ব্যাচেলর গীতি’।

নতুন চ্যাপ্টারে দেখা যাচ্ছে, ব্যাচেলর গ্যাংয়ের বিদেশ সফর! নেপালের অচেনা পরিবেশে এই পরিচিত মুখগুলোর নতুন রসায়ন আর পাগলামি দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছে দর্শকরা।

এবারের চ্যাপ্টারে স্ক্রিন মাতাতে থাকছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ অনেকে।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে। এবারের সিজনটি পরিচালনায় পাশাপাশি নির্মাতা অমি নিজেও প্রযোজনা করছেন।

Scroll to Top