দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তাভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। বৃষ্টির পরও কমেনি গরম। এমন অবস্থায় আজ শনিবার (২৩ মে) দুপুরের মধ্যে বৃষ্টির বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই বার্তা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

গত শুক্রবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলাসিয়াস।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top