রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিশাকে ধর্ষণের পর হত্যার এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ মামলা পরিচালনা করা হবে। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে এ নিয়ে কথা বলেন, স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী। এদিকে যে কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।




