সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার ১৭ মে সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। সে হিসাবে ১০ জিলহজ পড়ছে ২৭ মে এবং ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালন করা হবে।

সৌদি আরবের পাশাপাশি ওমানও ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিনে ঈদ উদযাপনের ঘোষণা দেয়। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

Scroll to Top