মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান | চ্যানেল আই অনলাইন

মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান | চ্যানেল আই অনলাইন

মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের জনপ্রিয় শিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসান। বার্ধক্যজনিত কারণে সোমবার (৪ মে) দুপুরে এই শিল্পীর মা রৌশনারা আজিজ শেষ নিঃশ্বাস ত্যাগে করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

হাসানের মায়ের মৃত্যুর খবরটি শিল্পীর ফেসবুক পেজ থেকে জানানো হয়। সেই সাথে ‘আর্ক’ ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান, ব্যান্ড ম্যানেজারসহ অনেকেই খবরটি শেয়ার করেন।

এসময় জানানো হয়, হাসানের মা রৌশনারা আজিজ সোমবার (৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। এসময় জানানো হয়, মরহুমার জানাজা নামাজ সোমবার বাদ মাগরিব লালমাটিয়া সি-ব্লক মিনার মসজিদে অনুষ্ঠিত হবে।

ব্যান্ড শিল্পী হাসানের মায়ের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসা মাত্রই শিল্পীর ঘনিষ্ঠ অনেকেই সহমর্মিতা জানিয়ে পোস্ট দিচ্ছেন।

Scroll to Top