পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে ব্যারাকপুর আসন থেকে লড়ছেন ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু নিজ আসনের ভোটকেন্দ্রে যাওয়ার পর তাকে দেখে ‘চোর’ বলে স্লোগান দেন উপস্থিত জনতা। আর এ স্লোগান শুনতে শুনতে ভোটকেন্দ্র ছাড়েন এই তারকা অভিনেতা।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে বিজয়ী হন রাজ চক্রবর্তী। ফল ঘোষণার দিন ব্যারাকপুরের জনগণ তাকে সাদরে বরণ করেছিলেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে ভিন্ন চিত্র দেখা গেল। কেবল ‘চোর’ বলেই স্লোগান দেয়নি, তার গায়ে কাদাও ছোড়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোটকেন্দ্র থেকে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন রাজ। কোনোরকম প্রতিবাদও করেননি এই নির্মাতা। তবে রাজকে ঘিরে ছিলেন নিরাপত্তাকর্মীরা। তারাই রাজের শরীর থেকে কাদা মুছে দেন। এসময় উপস্থিত সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে, নীরব থাকেন রাজ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভারতীয় একটি গণমাধ্যম রাজের মুঠোফোনে যোগাযোগ করলে সাড়া দেননি এই নির্মাতা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পিছিয়ে আছেন। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।


