মরক্কোয় সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ

মরক্কোয় সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ

মরক্কোতে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ মার্কিন সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামের একটি বার্ষিক যৌথ মহড়ায় অংশ নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র, ন্যাটো মিত্র ও আফ্রিকার দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যকার কার্যক্রম জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হয়।

আফ্রিকম জানিয়েছে, শনিবার মরক্কোর তান তান শহরের কাছে ‘ক্যাপ দ্রা’ প্রশিক্ষণ এলাকা থেকে তাঁরা নিখোঁজ হন বলে খবর পাওয়া গেছে।

Scroll to Top