এসপানিওলকে হারিয়ে বার্সেলোনাকে অপেক্ষায় রাখল রিয়াল

এসপানিওলকে হারিয়ে বার্সেলোনাকে অপেক্ষায় রাখল রিয়াল

এসপানিওলের বিপক্ষে ম্যাচটা রিয়াল মাদ্রিদ হেরে গেলে বা ড্র করলে আজই শিরোপা-উৎসব করতে পারত বার্সেলোনা। সে ক্ষেত্রে পরের সপ্তাহে এল ক্লাসিকো হয়ে যেত স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ।

কিন্তু রিয়াল সেই সুযোগটা দিল না। এসপানিওলের মাঠ কর্নেলা এল পার্তে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল জিতল ২-০ ব্যবধানে। তাতে বার্সেলোনার শিরোপা-উৎসবের অপেক্ষাটা দীর্ঘায়িত হলো আগামী ১০ মে-র এল ক্লাসিকো পর্যন্ত। ক্যাম্প ন্যু-তে সেই ম্যাচ জিতলে বা ড্র করলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগার ট্রফি যাবে বার্সেলোনায়।

আপাতত ৩৪টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৮, রিয়ালের ৭৭।

বিস্তারিত আসছে…

Scroll to Top