সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন | চ্যানেল আই অনলাইন

সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন | চ্যানেল আই অনলাইন

সাবেক এমপি এমএনএ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২ মে) তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

মৃত্যুকালে আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।

Scroll to Top