হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe


হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ এপ্রিল – বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ বা ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ সম্বলিত একটি মানচিত্র শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশাল এ তিনি এই মানচিত্রটি প্রকাশ করেন। এর আগে এক জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি প্রথম ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন।

সেই সময় উপস্থিত জনতা তার কথা শুনে হাসলে তিনি বলেছিলেন যে, গণমাধ্যম হয়তো বিষয়টিকে ভুল হিসেবে বিবেচনা করবে, তবে তিনি খুব কমই ভুল করে থাকেন। ভৌগোলিকভাবে ওমানের মুসান্ডাম উপদ্বীপ এবং ইরানের উত্তর উপকূলের মাঝে অবস্থিত এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশেরও বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।

বর্তমানে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সমুদ্রপথটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ আরোপ করা হয়েছে, যার ফলে দেশটির প্রধান বন্দরগুলোতে জাহাজ চলাচল ও তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ইরানের তেল রাজস্ব বন্ধ করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক কৌশল অবলম্বন করছে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬



Scroll to Top