ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১২ সেনা আহত – DesheBideshe

ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১২ সেনা আহত – DesheBideshe


ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১২ সেনা আহত – DesheBideshe

তেল আবিব, ৩০ এপ্রিল – লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে একটি আর্টিলারি পজিশন লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোনটি সরাসরি একটি কার্গো ক্যারিয়ারে আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় তাদের ১২ জন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা মাঝারি এবং বাকি ১০ জনের আঘাত তেমন গুরুতর নয় বলে দাবি করা হয়েছে।

ড্রোনের আঘাতে সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। যানটিতে বিপুল পরিমাণ কামানের গোলা ও শেল মজুদ থাকায় আঘাতের পর সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে।

আইডিএফ বর্তমানে হামলার প্রকৃতি এবং ব্যবহৃত ড্রোনের ধরন খতিয়ে দেখছে। বিশেষ করে হিজবুল্লাহ এই হামলায় ফাইবার অপটিক ক্যাবল যুক্ত ড্রোন ব্যবহার করেছে কি না তা নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এই প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। এ ধরনের ড্রোনকে সাধারণত প্রচলিত ইলেকট্রিক জ্যামার ব্যবহার করে নিয়ন্ত্রণ করা বা ভূপাতিত করা সম্ভব হয় না।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬



Scroll to Top