আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন ও হাজিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী – DesheBideshe

আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন ও হাজিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী – DesheBideshe

আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন ও হাজিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৭ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে ঢাকার উত্তরায় অবস্থিত আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি আসন্ন হজে অংশগ্রহণকারী হজযাত্রীদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করবেন এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধার খোঁজখবর নেবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন যে শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর এই পরিদর্শন কর্মসূচি নির্ধারিত হয়েছে।

এদিকে হজের উদ্বোধনী ফ্লাইটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য যে শনিবার মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইট এবং সৌদি আরবের সাউদিয়া ও ফ্লাইনাস চারটি করে ফ্লাইট পরিচালনা করবে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬

Scroll to Top